গ্যালাক্সি ট্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার
স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর থাকা সাময়িক বিক্রয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ২৬ জুন থেকে যুক্তরাষ্ট্রে এ ট্যাবটি বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে সম্প্রতি আদেশ দেন বিচারক লসি কোহ। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে স্যামসাংয়ের পেটেন্ট মামলার অংশ হিসেবে গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর বিক্রির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে এ মামলার রায়ে অ্যাপলকে জয়ী করা হয় এবং বলা হয় স্যামসাং অ্যাপলের আইফোন ও আইপ্যাডের নকশা নকল করেছে। আর এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে স্যামসাংকে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে এ রায়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণে অ্যাপলের কোনো পেটেন্ট ভঙ্গ হয়নি বলে বলা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে স্যামসাং এ ট্যাবের ওপর বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন জানায়। অবশেষে বিচারক গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর থাকা বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত রায় দেন। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম