গ্যালাক্সি নোট টু’র প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্যামসাংয়ের তৈরি সাদা রঙের একটি গ্যালাক্সি নোট টু স্মার্টফোন কিনেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কেনার পর এক ব্লগ পোস্টে নতুন এ স্মার্টফোনটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।অমিতাভ বচ্চন জানিয়েছেন, স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটি তাঁর কাছে বিস্ময়কর একটি পণ্য বলেই মনে হয়েছে। পণ্যটির প্রশংসা করে অমিতাভ বলেন, স্মার্টফোনটি এতই সুন্দর যে, কীভাবে কি করব তা বুঝতেই পারছি না!অমিতাভ তাঁর ব্লগ পোস্টে আরও লিখেছেন, এর আগে আমি স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস টু স্মার্টফোন ব্যবহার করতাম। নতুন করে গ্যালাক্সি নোট টু স্মার্টফোনটি কিনেছি। এ স্মার্টফোনটি ব্যবহার করে সবকিছুই করা যায়।অমিতাভের ব্লগ লিংক http://srbachchan.tumblr.com/২০১২ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ‘গ্যালাক্সি নোট টু’ স্মার্টফোনটি এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিস। স্মার্টফোনটির দাম ৬৭ হাজার ৫০০ টাকা। এতে স্বচ্ছন্দে থ্রিজি ব্যবহার করা যায় এমনকি এটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ২০১২ সালের আগস্ট মাসে বার্লিনের আইএফএ মেলায় ট্যাবলেট কাম-ফোন এ পণ্যটি দেখিয়েছিল স্যামসাং।অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিনযুক্ত গ্যালাক্সি নোট টুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার স্টাইলাস কলম, ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১৬ গিগাবাইট বিল্ট ইন মেমোরি, ৪.০ ব্লুটুথ, ওয়াই ফাই, ভয়েস মেমো এবং দীর্ঘস্থায়ী ৩১০০ এমএএইচ ব্যাটারি। টাইটানিয়াম গ্রে ও মার্বেল হোয়াইট এ দুটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি নোট টু।