গ্যালাক্সি নোট থ্রির সাশ্রয়ী সংস্করণ আসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম বেশি অথবা কম বাজেট থাকার জন্য যাঁরা স্যামসাংয়ের গ্যালাক্সি নোট থ্রি কিনতে পারছেন না তাঁদের জন্য এ স্মার্টফোনটির সাশ্রয়ী একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
ইটি নিউজ নামে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, অক্টোবর মাসে বাঁকানো ডিসপ্লের একটি স্মার্টফোনের সঙ্গে গ্যালাক্সি নোট থ্রির সাশ্রয়ী সংস্করণটি উন্মুক্ত করতে পারে স্যামসাং যা এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।
সাশ্রয়ী দামের গ্যালাক্সি নোট থ্রিতে বর্তমানে বাজারে আসা নোট থ্রির তুলনায় পার্থক্য থাকবে ডিসপ্লেতে। নোট থ্রিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকলেও সাশ্রয়ী সংস্করণে থাকলে এলসিডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের জায়গায় ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। তবে নোট থ্রির মতো নকশার এ স্মার্টফোনেও এস পেন ব্যবহারের সুযোগ থাকবে।