গ্যালাক্সি মিউজিক স্মার্টফোন কেনার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েডনির্ভর স্যামসাং গ্যালাক্সি মিউজিক স্মার্টফোনটির প্রি-বুকিং চলছে। ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে প্রি-বুকিংয়ের সুযোগ। স্মার্টফোনটির দাম ১৫ হাজার ৯০০ টাকা। অগ্রিম তিন হাজার টাকা দিয়ে এ স্মার্টফোনটি প্রি-বুকিং দেওয়া যাবে। প্রি-বুকিং দিতে স্যামসাংয়ের ফেসবুক ফ্যান পেজে যেতে হবে।প্রি-বুকিং দেওয়া ক্রেতাদের কাছে এ স্মার্টফোনটি হস্তান্তর করবেন সুরকার ফুয়াদ।দুই সিমের গ্যালাক্সি মিউজিক স্মার্টফোনটিতে রয়েছে ৮৫০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ওয়্যারলেস এফএম, ডুয়াল স্টেরিও স্পিকার, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩.০ ব্লুটুথ, ওয়াই-ফাই, নিজস্ব ৪ গিগাবাইট মেমোরি ও এমএএইচ ব্যাটারি সুবিধা।