গ্যালাক্সি মেগা!
জনপ্রিয় ‘গ্যালাক্সি এস’ ও ‘গ্যালাক্সি নোট’-এর পর ‘গ্যালাক্সি মেগা’ নামে স্মার্টফোনের নতুন একটি সিরিজ যুক্ত করতে পারে স্যামসাং। মেগা সিরিজের সব স্মার্টফোন হবে বড় আকারের অর্থাত্ ডিসপ্লের মাপ হবে ছয় ইঞ্চির কাছাকাছি। এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।গ্যালাক্সি মেগা সিরিজে শুরুতেই দুটি স্মার্টফোন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের স্মার্টফোন দুটি হবে ডুয়াল সিমের।চলতি বছরের জুন মাসনাগাদ ‘গ্যালাক্সি মেগা’ সিরিজ উন্মুক্ত করতে পারে স্যামসাং।এর আগে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছিল, স্মার্টফোন ও ট্যাবলেটের মাঝামাঝি পণ্য ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের ফোনব্লেট ও ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের ফ্যাবলেট তৈরি করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের এ স্মার্টফোন দুটি ‘গ্যালাক্সি মেগা’ সিরিজে পরিচয় করিয়ে দিতে পারে স্যামসাং।