গ্যাসের জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের জ্বালা উঠল এখন
সকল জ্বালার শিখরে,
গ্যাস আসে না সময়মতো
খাবার খাব কী করে?

গ্যাসের জ্বালায় হচ্ছে দেরি
সময়মতো রান্নাতে,
কেউ বোঝে না ক্ষুধার জ্বালায়
হৃদয় ভেজে কান্নাতে।

গাড়ির মাঝে গ্যাস প্রয়োজন
পাম্পে আছি দাঁড়িয়ে,
অল্প গ্যাসের দ্বিগুণ দামে
বুদ্ধিটা যায় হারিয়ে।

রাস্তাঘাটে আমজনতা
চলছে দ্বিগুণ ভাড়াতে,
আর দেরি নেই গাড়ির ভাড়া
দ্বিগুণ সীমা ছাড়াতে।