প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের বুকে সবচেয়ে শক্তিশালী গ্রহাণুটি আঘাত হেনেছিল গত মার্চের ১৭ তারিখে। এতে সেখানে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যার পরিমাণ ছিল পাঁচ টন ট্রাইনাইট্রোটলুইন (টিএনটি)। দৃশ্যটি খালি চোখেই ধরা পড়ে বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সম্প্রতি জানিয়েছে। নাসার গবেষক বিল কুক বলেন, বিস্ফোরণে সৃষ্ট আলোর তীব্রতা ছিল এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। মাত্র ৪০ সেন্টিমিটার বিস্তার ও ৪০ কেজি ভরের গ্রহাণু যখন চাঁদে আঘাত হানে, তখন এর গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় ২৫ কিলোমিটার। গ্রহাণুটির আঘাতে চাঁদের ‘সি অব শ্যাডো’ নামক অংশে প্রায় ২০ মিটার দীর্ঘ গর্তের সৃষ্টি হয়েছে। চাঁদকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহ ‘লুনার রিকনেসাঁস অরবিটার’ ওই স্থান অতিক্রমকালে গর্তটির ছবি তুলবে। সিডনি মর্নিং হেরাল্ড।