গ্রাফিক্সের জন্য অ্যাপলের নতুন পণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড বিজ্ঞাপন তৈরি এবং গ্রাফিক্সের কাজ করার জন্য আইঅ্যাড প্রডিউসার নামে নতুন সফটওয়্যার বাজারে ছেড়েছে। অ্যাডোব ফ্ল্যাশ দিয়ে যেসব কাজ করা যায়, তার অনেক কিছুই আরও ভালোভাবে এই সফটওয়্যার দিয়ে করা যাবে বলে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে। ওয়েব ও মুঠোফোন উপযোগী ডিজাইন তৈরি থেকে শুরু করে নানা ধরনের কাজে এই সফটওয়্যার ব্যবহার করা যাবে। অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাক ওএসে চালিত এই সফটওয়্যার দিয়ে নির্দিষ্ট যন্ত্র (মোবাইল, আইপ্যাড) অনুযায়ী ডিজাইন তৈরির কাজটি করা সম্ভব। আইঅ্যাড প্রডিউসারে অ্যাপলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার সাফারির নিজস্ব ওয়েবকিট ইঞ্জিন ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যাপলের নতুন এই সফটওয়্যার ব্যবহার করতে ম্যাক ওএস ১০.৫ সংস্করণ লাগবে। —ইয়াহু নিউজ