গ্রামার বুঝে উত্তর দাও, নম্বর পাবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় জেএসসি শিক্ষার্থীরা, এনসিটিবির নতুন সিলেবাসে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দেবে। প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়ম জেনে নাও।

1. Using Article:        এনসিটিবির নমুনা প্রশ্নানুসারে প্রথম প্রশ্নে ৬টি শূন্যস্থানসংবলিত একটি নির্দিষ্ট প্যাসেজ দেওয়া থাকবে। A, An, The / a, an, theগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। কিছু শূন্যস্থান এমন থাকবে, যাতে কোনো article ব্যবহূত হবে না। সে ক্ষেত্রে zero article, অর্থাৎ (x) চিহ্ন ব্যবহার করতে হবে। উত্তরপত্রে পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। Articleটি small letter বা capital letter হবে কি না, তা উত্তর দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবে।

2. Using preposition  : প্রশ্নপত্রের এ অংশে ৬টি শূন্যস্থানসংবলিত একটি নির্দিষ্ট প্যাসেজ থাকবে। এসব শূন্যস্থানে উপযুক্ত preposition ব্যবহার করতে হবে। Sample question অনুসারে প্রশ্নটি without clues আকারে থাকবে। Without clues-এর ক্ষেত্রে প্রতিটি শূন্যস্থানে appropriate preposition ব্যবহার করাই ভালো। যদি নিজের কাছে প্রতীয়মান হয় যে একই preposition একাধিক শূন্যস্থানে ব্যবহার করবার সুযোগ রয়েছে, সে ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস ও স্মৃতিশক্তির ওপর নির্ভর করে তা পূরণ করতে হবে। তবে সাধারণত একই preposition-এর ব্যবহার দেওয়া থাকার সম্ভবনা কম থাকে। উত্তরপত্রে শুধু উপযুক্ত prepositionটি লিখলেই চলবে।

3. Using substit  ution table: তোমাদের sentence গঠনের দক্ষতার মূল্যায়ন করার জন্য প্রশ্নপত্রের 3 নম্বর প্রশ্নে একটি table দেওয়া থাকবে। ডান পাশের column-এ বাম ও মাঝের column মিলে যেসব বাক্য গঠিত হতে পারে, সেগুলোর বর্ধিতাংশ দেওয়া থাকবে। যে চারটি sentence গঠিত হবে, তাদের মধ্যে ধারাবাহিকতা থাকা ভালো।

4. Using indirect narration : এ বছর passage narration থাকবে, যা তোমাদের নিকট সম্পূর্ণ নতুন একটি বিষয়। মূলত প্যাসেজের ওপর ভিত্তি করে একটি বর্ণনা থাকবে, যা তোমাদের direct speech থেকে indirect speech-এ পরিবর্তন করতে হবে।

5. Using transformation of sentence:                     প্রশ্নপ ত্রের এ অংশে একটি প্যাসেজ থাকবে। প্যাসেজটির আন্ডারলাইন করা ৫টি sentence-এর শেষে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী sentence-গুলোর পরিবর্তন করতে হবে। প্রশ্নপত্রে affirmative sentence থেকে negative sentence, assertive sentence থেকে interrogative sentence এবং vice versa, positive degree থেকে comparative degree অথবা superlative degree এবং vice versa-এর পরিবর্তন করতে হবে। অর্থের পরিবর্তন না করে, sentence-এর পরিবর্তন করতে হবে।

6. Using capitalization and punctuation:                      Punctuation mark-বিহীন একটি প্যাসেজ দেওয়া থাকবে। তোমাদের punctuation mark ব্যবহার করে পুরো passageটির উত্তর প্রদান করতে হবে। প্রয়োজন অনুসারে capital letter ব্যবহার করবে।

7. Using Prefixes and Suffixes:                  Prefixes ও suffixes যোগ করে নতুন sentence গঠন করার দক্ষতার মূল্যায়নের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে। কোনো কোনো ক্ষেত্রে একই মূলশব্দের সঙ্গে prefixes ও suffixes যোগ করে প্যাসেজটির অর্থের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর প্রদান করতে হবে।

8. Using right form  of verbs: Verb-এর right forms তুলনামূলকভাবে একটি পরিচিত লেসন, যেখানে একটি প্যাসেজ এবং ৮টি শূন্যস্থানসংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে। তোমরা subject-verb-agreement, person, number এবং tense-এর পরিবর্তন ছাড়াও voice-এর passive form ব্যবহার করে right form of verbs-এর উত্তর প্রদান করবে।

9. Writing formal letter/ e-mail : Composition অংশ থেকে একটি formal letter বা e-mail থাকবে। E-mail লেখার সময় প্রেরক ও প্রাপকের e-mail address লিখতে হবে এবং অবশ্যই formal language (Would it be possible to send me...?/ I would be grateful if you could send me.../ I would really appreciate your help ইত্যাদি) ব্যবহার করবে। মনে রাখবে, এ অংশে কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না। Formal letter-এর ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলবে।

10. Writing short composition : এ অংশে শিক্ষার্থীদের নিজের সম্পর্কে বা কোনো বিষয়, বস্তু, স্থান বা ঘটনা সম্পর্কে একটি ছোট composition লিখতে হবে। এ বছর বিকল্প প্রশ্ন থাকবে না। তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা