গ্রামীণ সল্যুশনসে নতুন বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সারফারাজ আলী এবং জাবির হোসেন নামে দুজন বাংলাদেশি বিনিয়োগকারী বেসরকারি ইকুইটি বিনিয়োগের মাধ্যমে তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান গ্রামীণ সল্যুশনসের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের বৃহৎ বিনিয়োগের ঘটনা বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিল্প খাতের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির প্রতি উদ্যোক্তাদের আস্থার প্রমাণ করে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। নতুন করে অগ্রযাত্রার এ মুহূর্তে গ্রামীণ সল্যুশনসে নতুন প্রধান নির্বাহী হিসেবে যোগ দিচ্ছেন নায়লা চৌধুরী।গ্রামীণ সল্যুশনসের বর্তমান পরিকল্পনা দ্রুততর প্রবৃদ্ধি এবং বিশ্বমানের কল সেন্টার প্রতিষ্ঠা, কল সেন্টার সার্টিফিকেশন ইনস্টিটিউট, আইসিটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণকেন্দ্র, মোবাইল সল্যুশনস গবেষণা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা হিসেবে ভ্যালু (ভাস) এবং আইসিটি খাতে সেবা প্রদানের ক্ষেত্রগুলোর সম্প্রসারণ। পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়ায় বিশেষায়িত পণ্য ও সমাধান নির্ণয়ের মাধ্যমে পণ্য, সেবা এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাবে গ্রামীণ সল্যুশনস। —বিজ্ঞপ্তি