গ্রামীণফোন আনল আইভিআর-ভিত্তিক নিউজ সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ও কনটেন্ট অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো গ্রাহকদের জন্য ইন্টারেকটিভ ভয়েস রেসপনস-ভিত্তিক (আইভিআর) নিউজ সার্ভিসের উদ্বোধন করেছে। আজ ২৫ এপ্রিল বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সার্ভিসটির উদ্বোধন করেছে গ্রামীণফোন।আইভিআর সার্ভিসটির মাধ্যমে যেকোনো গ্রামীণফোন গ্রাহক ২২০০০ নম্বরে কল করে পত্রিকা ও টিভি চ্যানেল মিলিয়ে বাংলাদেশের ১২টি মিডিয়ার খবর শুনতে পারবেন। এর মধ্যে রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, বিডিনিউজটোয়েন্টিফোর, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলা ভিশন, মাছরাঙা টেলিভিশন, বৈশাখী টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বিবিসি বাংলা।প্রথম আলোর খবর শুনতে গ্রামীণফোন গ্রাহকদের ২২০০০ নম্বরে ডায়াল করে এরপর ১ চাপতে হবে।আইভিআর-ভিত্তিক সমন্বিত এ সংবাদ সেবাটির মাধ্যমে একসঙ্গে ১২টি মিডিয়াকে একই প্ল্যাটফর্মে আনল গ্রামীণফোন। একই প্ল্যাটফর্ম থেকে পছন্দ অনুসারে মিডিয়া বেছে নিয়ে মোবাইলের মাধ্যমে খবর শুনতে পারবেন ব্যবহারকারীরা।এ প্রসঙ্গে গ্রামীণফোনের ভাষ্য, গ্রাহকদের কাছে সহজেই খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এ সার্ভিসটি চালু করা হয়েছে।অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান ও ডিজিএম কনটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন আজিজুল আবেদিন এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ মোহাম্মদ কামাল, জেনারেল ম্যানেজার আনিসুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন মিডিয়ার কর্মকর্তারাও আইভিআর-ভিত্তিক সংবাদ সেবা উদ্বোধনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।