গ্রামীণফোন ও এসআইবিএলে মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন লিমিটেড সম্প্রতি তার বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে টেলিযোগাযোগ সুবিধা দেওয়ার জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সঙ্গে একটি চুক্তি করেছে। এতে ভয়েস, টেক্সট মেসেজ, ডেটা, ইন্টারনেট প্রভৃতি সুবিধা থাকবে। এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আলী এবং গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা আরিল্ড কোল চুক্তিপত্রে সই করেন। এ সময় উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি