গ্রামীণফোন ও সিম্ফনির নতুন মিউজিক ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমওয়ান হেডফোন
এমওয়ান হেডফোন

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি এনেছে ‘মিউজিক ফোন’। গ্রামীণফোন সেন্টারগুলোতে সিম্ফনি এম ১ নামের এ ফোন পাওয়া যাবে ৭ হাজার ২৯০ টাকায়।
প্রথম এক হাজার গ্রাহক গ্রামীণফোন সেন্টার থেকে ফোনের সঙ্গে একটি করে হেডফোন পাবেন। এ ছাড়া ছয় মাসের কিস্তিসহ নানা সুবিধাও পেতে পারেন ক্রেতারা। নতুন এই স্মার্টফোন চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে আছে বিশেষ অডিও চিপসেট, মিউজিক কি এবং বড় স্পিকার। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৪.৭ ইঞ্চি পর্দা, ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।
ফোনটি বাজারজাত করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক বলেন, ‘আমরা সব সময় টেকসই এবং সুলভ ফোন গ্রাহকদের হাতে দিতে চাই।’ এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বনকে।
বিজ্ঞপ্তি