গ্রামীণফোন চালু করেছে এমসেনট্রেকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী উদ্যোক্তাদের লক্ষ্য করে এমসেনট্রেকস নামে বিশেষ সেবা বাজারে আনার ঘোষণা দিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এমসেনট্রেকসের মাধ্যমে অফিসের সবাই একটি নম্বর ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, এমসেনট্রেকস ব্যবসা উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক সমাধান। এটি মূলত গতানুগতিক পিএবিএক্স পদ্ধতির মোবাইল সংস্করণ। এমসেনট্রেকসে আগে থেকে যুক্ত রাখা মুঠোফোন নম্বরগুলোতে পিবিএক্সের মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও রয়েছে কল ট্রান্সফার, কল ফরোওয়ার্ডিং, কল হান্টিং, গ্রুপ এসএমএস, ক্লোজড ইউজার, গ্রুপ কল সুবিধা। এম এমসেনট্রেকসের জন্য রক্ষণাবেক্ষণ খরচ থাকবে না বলেই জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।