গ্রামীণফোনের থ্রিজি ফরিদপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক চালু হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করেন। পরে শহরের আলীপুর মোড় এলাকায় গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয়ে পায়রা উড়িয়ে ও কেক কেটে থ্রিজি সেবার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, গ্রামীণফোন দেশে মুঠোফোনের বিপ্লব ঘটিয়েছে। এখন থ্রিজি নেটওয়ার্ক চালুর মাধ্যমে সেবা আরও বিস্তৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান সিরাজউদ্দীন লস্কর, অঞ্চল ব্যবস্থাপক শাহিদুুল ইসলাম, মইনুল ইসলাম, ইমরুল হকসহ অনেকে। —ফরিদপুর অফিস