আইসিটি বিভাগ ও বিসিএস একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী তথ্যপ্রযুক্তির আরও বেশি সম্প্রসারণ, উন্নয়ন ও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) একযোগে কাজ করবে। বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা, তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবহারকে বহুমাত্রায় নিয়ে যেতে তারা নানা কর্মসূচি হাতে নেবে। সম্প্রতি বিসিএসের নতুন কমিটির সদস্যরা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে দেখা করলে তিনি এসব কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।

বিসিএসের সভাপতি আলী আশফাক, সহসভাপতি ইউসুফ আলী, মহাসচিব সুব্রত সরকারসহ কমিটির সাত সদস্য এ সময় উপস্থিত ছিলেন। বিসিএস নেতারা বাংলাদেশে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (উইটসা) ২৫তম সম্মেলনের পরিকল্পনার কথা জানান।