গ্রামের স্থানীয় ডেটাবেইস তৈরি করবে আমাদের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের মধ্যে নতুন ১০টি জ্ঞানকেন্দ্র স্থাপন করবে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। এসব কেন্দ্র স্থানীয় গ্রামগুলোর কম্পিউটার ডেটাবেইস তৈরি করবে। এসব কেন্দ্রে মধ্যপ্রাচ্যগামী তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।জ্ঞানকেন্দ্রগুলো হবে পিরোজপুর, যশোর, কুমিল্লা, টাঙ্গাইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায়। বর্তমানে আমাদের গ্রামের জ্ঞানকেন্দ্রের সংখ্যা ১০টি। গত ৪ ও ৫ মে ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিষ্ঠানের কর্মীদের কর্মশালায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আমাদের গ্রাম বাগেরহাটের রামপাল এলাকায় জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার নিয়ে একটি পাইলট কর্মসূচি হাতে নেবে বলে জানানো হয়। খবর বিজ্ঞপ্তির।কর্মশালায় রামপাল, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কুমিল্লা, রাঙ্গুনিয়া ও বাঁশখালীর জ্ঞানকেন্দ্র থেকে কর্মীরা অংশ নেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উন্নয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হয়। দুই দিনের কর্মশালায় আলোচনা করেন আমাদের গ্রামের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল হক, দিলরুবা হায়দার, পরিচালক রেজা সেলিম, উইন ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ, ডিনেটের পরিচালক মাহমুদ হাসান, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে।