গ্রাহক সেবা নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে ২৯ মে যশোরের বিসিএস সদস্য ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিসিএসের যশোর শাখার সহযোগিতায় যশোরের জেস টাওয়ারের সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসের সহসভাপতি ইউসুফ আলী ও মহাসচিব সুব্রত সরকার এবং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল-মামুন। এই কর্মসূচিতে বিসিএসের ৫২টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও তাদের কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি