গ্রাহক সেবায় চলোর নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক সেবাভিত্তিক অফলাইন সুপার শপ চালু করছে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সেবা প্রতিষ্ঠান চলো টেকনোলজিস। এ শপ থেকে গাড়ি ভাড়া, প্লেনের টিকিট, ডেলিভারি সার্ভিসসহ ৫০ ধরনের সেবা পাবেন গ্রাহক।

চলোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপার শপে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, পাসপোর্ট ফি জমা, বাস টিকিট, ট্রেনের টিকিট ও বিকাশ সুবিধা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে রাজধানীর খিলক্ষেত, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে মোট ১০টি সুপার শপ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সুপার শপে ই-কমার্স সাইটগুলোকেও যুক্ত করবে তারা। অনলাইনে ফরমাশ দেওয়া পণ্য এখান থেকে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।