গ্রাহকদের নিয়ে কারিগরি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক কাজ কীভাবে আরও সহজে সাজিয়ে-গুছিয়ে করা যায়, তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী কারিগরি কর্মশালা। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, এনজিও, হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা হয়েছে। কম্পিউটার সোর্স লিমিটেডে আয়োজিত কর্মশালায় এইচপি থিন ক্লায়েন্ট সলিউশনস সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন আলোচকেরা।
কর্মশালার প্রথম ভাগে ছিল কম্পিউটার সোর্সের করপোরেট বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ। আর মূল আয়োজনে আলোচনা করা হয় এইচপি থিন ক্লায়েন্ট সলিউশনস কীভাবে প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কাজকে আরও সহজ করতে পারে। ফাইল সুবিন্যস্তকরণ ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বাড়তি কাজের চাপ না নিয়ে অল্প সময়ে রাজ্যের কাজ সম্পাদন করা যায়। কর্মশালায় বক্তব্য দেন এইচপি সিঙ্গাপুর থিন ক্লায়েন্ট বিজনেস, এশিয়া প্যাসিফিকের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আদি চন্দ্র, কারিগরি পরামর্শক চিন ওং, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এইচপি বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক মো. ইমরান খান এবং পণ্য ব্যবস্থাপনা প্রধান জি এম রাশেদুল হক।
বিজ্ঞপ্তি