গ্রিন ইউনিভার্সিটিতে ওয়াইফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সুবিধার জন্য তারহীন ওয়াইফাই নেটওয়ার্ক চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের পুরো প্রাঙ্গণে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা পাবেন ছাত্রছাত্রীরা। এ প্রযুক্তির ফলে শিক্ষার্থীরা উচ্চগতির ইন্টারনেটের সুবিধা পাবেন এবং অনলাইনে তাঁদের ভর্তি ফরম পূরণ, কোর্স নিবন্ধন, পরীক্ষার ফলাফলসহ নতুন নতুন প্রযুক্তিতে নিজেদের পরিচিত করে তুলতে পারবেন। —বিজ্ঞপ্তি