গ্রিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কম্পিউটার প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে কম্পিউটার প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানসহ অনেকে। চুক্তি অনুযায়ী গ্রীন বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। —বিজ্ঞপ্তি