প্রাথমিক বিজ্ঞান : প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৬
গ্রিনহাউস গ্যাস পৃথিবী থেকে তাপ বেরিয়ে যেতে বাধা দেয়

সঠিক প্রশ্নোত্তর অংশ-২৬
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১২
৩. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ নিচের কোনটি?
ক. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি
খ. বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি
গ. বায়ুমণ্ডলে কার্বন কণার পরিমাণ বৃদ্ধি
ঘ. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
উত্তর: ক. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি
৪. নিচের কোনটি অনবায়নযোগ্য জ্বালানি?
ক. সৌরশক্তি খ. কয়লা গ. বায়ুপ্রবাহ ঘ. জৈব জ্বালানি।
উত্তর: খ. কয়লা
৫. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বাড়ার কারণ কী?
ক. জ্বালানি পোড়ানো খ. জ্বালানি পোড়ানো ও বন উজাড় করা
গ. পাহাড় কাটা ঘ. জৈব জ্বালানির ব্যবহার
উত্তর: খ. জ্বালানি পোড়ানো ও বন উজাড় করা
৬. গ্রিনহাউস গ্যাস কোনটি?
ক. আর্গন খ. হিলিয়াম গ. ওজোন ঘ. মিথেন উত্তর: ঘ. মিথেন
৭. গ্রিনহাউসের কাচের মতো কাজ করে নিচের কোন গ্যাসটি?
ক. অক্সিজেন খ. মিথেন গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন।
উত্তর: খ. মিথেন
৮. পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসগুলো না থাকলে কী ঘটত?
ক. পৃথিবী দিনের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
খ. পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
গ. পৃথিবী ধ্বংস হয়ে যেত ঘ. পৃথিবী ভীষণ গরম হয়ে পড়ত।
উত্তর: খ. পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
৯. গ্রিনহাউস সাধারণত বাইরের পরিবেশ থেকে কেমন থাকে?
ক. ঠান্ডা থাকে খ. উজ্জ্বল থাকে গ. আর্দ্র থাকে ঘ. গরম থাকে
উত্তর: ঘ. গরম থাকে
১০. নবায়নযোগ্য জ্বালানি কী?
ক. ওজোন খ. মিথেন গ. বায়ুপ্রবাহ ঘ. কয়লা উত্তর: গ. বায়ুপ্রবাহ
১১. উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বেরিয়ে যেতে বাধা দেয় কোন গ্যাস?
ক. নাইট্রোজেন খ. হিলিয়াম গ. গ্রিনহাউস গ্যাস ঘ. ওজোন।
উত্তর: গ. গ্রিনহাউস গ্যাস ।
১২. নিচের কোনটি না থাকলে পৃথিবী থেকে তাপ মহাশূন্যে চলে যেত?
ক. আর্গন গ্যাস খ. ওজোন গ্যাস গ. নাইট্রোজেন গ্যাস ঘ. গ্রিনহাউস।
উত্তর: ঘ. গ্রিনহাউস গ্যাস।
১৩. পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত কোনটি না থাকলে?
ক. নাইট্রোজেন গ্যাস খ. ওজোন গ্যাস গ. গ্রিনহাউস ঘ. আর্গন গ্যাস।
উত্তর: গ. গ্রিনহাউস গ্যাস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক