
নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও রিফাত-বিন-সাত্তার (বাংলাদেশ); বিশ্বনাথন আনন্দ (ভারত); ববি ফিশার ও নাইজেল শর্ট (ইংল্যান্ড), কাসপারভ ও কারপভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) এরপর আপনার নাম লেখাতে চান? তাহলে আপনার জন্য গেম হচ্ছে ক্লাসিক চেজ। দাবা খেলার এ গেমটি পুরোপুরিভাবে পারিবারিক আবহে তৈরি করা হয়েছে।দাবা যদি গেমার আগে না খেলেন বা খুব একটা দক্ষ না হলেও সমস্যা নেই। কারণ, একেবারে শুরু থেকে শিখে শিখে খেলতে পারবেন। সাদা ঘুঁটি সর্বদা প্রথম চালানো হয়। এর পর থেকেই একটি ঘুঁটির পর অন্য দলের ঘুঁটি চালানো হয়। ব্যতিক্রম হিসেবে ক্যাসলিংয়ের সময় দুটি ঘুঁটি পরিচালিত হয়। খালি জায়গায় ঘুঁটি চালাতে হয় অথবা প্রতিপক্ষের ঘুঁটি দখল করে ঘর থেকে বাইরে উচ্ছেদ করা হয়। যদি কোনো কারণে ঘুঁটি পরিচালনা করা না যায়, তাহলে খেলা শেষ হয়েছে অথবা চেকমেটের সাহায্যে খেলা শেষ করা হয়।প্রতিটি দাবার ঘুঁটির নিজস্ব চলাচলের শর্ত রয়েছে। রাজা বা কিং শুধু তার ঘরের সঙ্গে সংযুক্ত যেকোনো একটি ঘরে যেতে পারে। তবে বিশেষ শর্তে নৌকা বা রুকের সঙ্গে ঘর পরিবর্তন করতে পারে, যা ক্যাসলিং নামে পরিচিত। প্রতিপক্ষের রাজার বিরুদ্ধে কিস্তি বা চেকমেট দেওয়ার পর যদি রাজা চেক সরাতে না পারে এবং পরবর্তী সময়ে যদি নড়াতে না পারে, তবে কিস্তিমাত হয়ে খেলা শেষ হবে। পরিচিত দাবার ঘুঁটিগুলোকে বিভিন্ন ডিজাইনে পাওয়া যাবে গেমসে। উত্তেজনাপূর্ণ গেমসটিতে আপনি বিভিন্ন ধরনের বোর্ড নির্ধারণ করে খেলা শুরু করতে পারেন। অনেকে মিলে খেলার জন্য অবশ্যই টুর্নামেন্ট মুডে খেলতে হবে। তাহলে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবেন। দাবা প্রতিযোগিতা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্ব সিনিয়র চ্যাম্পিয়নশিপ, করেসপন্ডেন্স দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্ব কম্পিউটার দাবা চ্যাম্পিয়নশিপ অন্যতম।
খেলতে যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮, ২০০০, এমই, এক্সপি
প্রসেসর: ২৫৬ মেগাহার্টজ
ভিডিওকার্ড: ৪ মেগাবাইট
সিডি-রম ড্রাইভ: ১২ এক্স
র্যাম: ১২৮ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৮.১
হার্ডডিস্ক: ১৬.৫ মেগাবাইট খালি জায়গা