গ্লোবালের নতুন শাখা উদ্বোধন করলেন লেনোভোর কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানে তথ্যপ্রযুক্তিপণ্য আমদানি ও বিপণনকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করলেন কম্পিউটার নির্মাতা লেনোভোর দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু। গতকাল সোমবার গুলশান-২-এর মাদানী অ্যাভিনিউতে প্লাডিয়াম মার্কেটে এ শাখার উদ্বোধন করা হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।
নতুন শাখা উদ্বোধনের পর অমর বাবু গ্লোবাল ব্র্যান্ডের পরিচালকদের সঙ্গে নিয়ে বিসিএস কম্পিউটার সিটি মার্কেট ও মাল্টিপ্ল্যান সেন্টার আইটি মার্কেট পরিদর্শন করেন। বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তির বাজার সম্পর্কে সম্যক ধারণা ও বাংলাদেশে লেনোভোর বর্তমান অবস্থা জানার জন্য তিনি ঢাকা সফরে এসেছেন।—বিজ্ঞপ্তি