গ্লোবাল ইনভেশন টেক আই প্রতিযোগিতায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের গ্লোবাল ইনভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক-আই ২০১৫ শীর্ষক প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের দুটি দল। বাংলাদেশ থেকে নির্বাচিত দুটি দল সহ সেমিফাইনালে অংশ নিচ্ছে ৭৪টি দল। বাংলাদেশ থেকে নির্বাচিত দল দুটির ফাইনালে যেতে লাগবে ভোট।
এর মধ্যে রুলস দলকে http://goo.gl/0NYaLR ঠিকানায় এবং ভিত্তি দলকে http://goo.gl/yjK80d ঠিকানায় ভোট দেওয়া যাবে। এতে প্রকল্পের বিস্তারিতও জানা যাবে।
রুলস দলকে রাশীক ইসলাম এবং ভিত্তি দলকে নেতৃত্ব দিচ্ছেন সাবিরা মেহেরিন। ভোট দেওয়ার শেষ তারিখ ১১ জুন। বিজ্ঞপ্তি