গ্লোবালের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি-পণ্য আমদানিকারক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড ১১ ফেব্রুয়ারি রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএম সেন্টারে বনভোজনের আয়োজন করে। গ্লোবালস ডে-আউট-২০১০ নামের এ বনভোজনে গ্লোবাল, থ্রিসি সলিউশন এবং ওয়ানস্টপ সার্ভিসেস অ্যান্ড সলিউশনের সব কর্মী অংশ নেন। বনভোজনে ছিল নানা রকম আয়োজন। ভলিবল, দৌড় প্রতিযোগিতা তো ছিলই, ছিল ক্রিকেট ম্যাচও। ক্রিকেট খেলায় আসুস, এলজি, ডেল ও ব্রাদার—এই চারটি দল অংশ নেয়। ডেল দল চ্যাম্পিয়ন হয়। বনভোজনে কর্মীদের অবদানের জন্য তিনজনকে ব্যাংকক ভ্রমণ এবং দুজনকে কক্সবাজার ভ্রমণের ঘোষণা দেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান এ এস এম আবদুল ফাত্তাহ্। ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার সমাপনী বক্তব্য দেন। —বিজ্ঞপ্তি