ঘড়ির জন্য খরচ বাড়ল অ্যাপলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের ফেডারেল রেলওয়ের স্মারক ঘড়িটির নকশা না জানিয়ে নকল করে আইপ্যাডে ব্যবহার করায় দুই কোটি ১০ লাখ ডলারের একটি সমঝোতা চুক্তি করতে হয়েছে অ্যাপলকে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সম্প্রতি সুইস রেলের ঘড়িটির নকশা ব্যবহার করার এ চুক্তি বাবদ এ অর্থ পরিশোধ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইওএস ৬ আপডেটের সময় নতুন ঘড়ির নকশা যুক্ত করে অ্যাপল। সুইজারল্যান্ডের ফেডারেল রেলওয়ে সার্ভিসের পক্ষ থেকে ঘড়িটির নকশা নকল করার অভিযোগে অ্যাপলের নামে মামলা করার হুমকি দেয়া হয়। অভিযোগ স্বীকার করে অ্যাপল এবং চুক্তিতে যেতে সম্মত হয়। চুক্তির অর্থ বাবদ সম্প্রতি দুই কোটি ১০ লাখ ডলার অর্থ পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।