ঘরে বসে টিকিট কাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসে পরিবহনের টিকিট কাটার সুবিধা দিতে চালু হয়েছে নতুন ওয়েবসাইট সহজ ডট কম (www.shohoz.com)। সহজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, টিকিটের বুকিং নিয়ে যাত্রীরা সব সময়ই চিন্তিত থাকেন। যানজট পেরিয়ে, নানা রকম ঝামেলা কাটিয়ে তাঁদের বাস কাউন্টারে যেতে হচ্ছে শুধু টিকিট সংগ্রহের জন্য। সেখানে গিয়েও তাঁরা হয়তো দেখছেন, টিকিট নেই। এসব ঝামেলা দূর করতেই এই অনলাইন উদ্যোগ।
সহজ ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি ০৯৬১৩১০১০১০ নম্বরে ফোন করেও টিকিট বুক করা যাবে। প্রয়োজনীয় টিকিট সরবরাহ করা হয় এসএমএসের মাধ্যমে অথবা নামমাত্র সার্ভিস চার্জে সরাসরি গ্রাহকের কাছে। একই সঙ্গে একটি অনলাইন বুকিং সিস্টেম দিয়ে পরিবহন সংস্থাগুলোকেও সহযোগিতা করছে সহজ। দ্রুতই সহজ ডটকম থেকে ভ্রমণের সব রকম মাধ্যমের টিকিট বুকিং সুবিধা দেওয়া হবে। —বিজ্ঞপ্তি