ঘরে বসে হোটেল বুকিংয়ে উপহার

১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে উপলক্ষে অনলাইন হোটেল বুকিংয়ে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। ‘মান্থ অব লাভ’ নামের বিশেষ এক অফারের আওতায় জোভাগোর মাধ্যমে হোটেল বুকিং দিলে স্মার্টফোন উপহার পাওয়া যাবে। আজ শনিবার জোভাগোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যালেনটাইনস ডের আনন্দ এক দিনে সীমাবদ্ধ না রেখে ফেব্রুয়ারি মাসজুড়ে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়ানো ও সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে জোভাগো (www.jovago.net)। এ লক্ষ্যে ‘মান্থ অব লাভ’ আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই আয়োজনে স্মার্টফোনের পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে গ্রাহকেরা নানা উপহার পাবেন। এই অফারের আওতায় দেশের সেরা পর্যটন স্থানগুলোতে হোটেল বুকিং করা যাবে। ঘরে বসেই জোভাগো থেকে (https://goo.gl/gTcwn2) কয়েক ক্লিকে হোটেল বুকিং করা যাবে।
জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়েস আলী বলেন, ‘আমরা নানা কাজে ব্যস্ত সময় পার করি। প্রিয় মানুষের সঙ্গে বেড়ানোর সময় কমে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে প্রিয় মানুষের সঙ্গে দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হিসেবে মান্থ অব লাভ শুরু করেছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো।’
জোভাগো রকেট ইন্টারনেট এআইজির উদ্যোগ। আফ্রিকার সর্ববৃহৎ হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। জোভাগো এশিয়ায় ৮০ হাজার ও আফ্রিকায় ২৫ হাজারের বেশি হোটেলের বুকিং সেবা দিয়ে থাকে। বিশ্বের দুই লাখ হোটেলে সেবা দিচ্ছে জোভাগো।