ঘরের জন্য রোবট আনছে এলজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবটের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দ্রুত উন্নত হচ্ছে। এ ক্ষেত্রটিতে প্রচুর বিনিয়োগ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস। আজ রোববার সিউলে রোবটিকস প্রযুক্তিতে বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এলজির বিবৃতিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অ্যাপ্লায়েন্স বিভাগ রোবটিকস শিল্পে যুক্ত হতে যাচ্ছে। এতে ভবিষ্যতে এলজির রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসের সমন্বয় করা হবে।
ভবিষ্যতে বাসা-বাড়িতে সেবা দিতে সক্ষম এমন রোবটও তৈরির পরিকল্পনা করছে এলজি।
রোবটিকসে প্রচুর বিনিয়োগের কথা বললেও ঠিক কতো বিনিয়োগ করবে এবং কবে নাগাদ এসব পণ্য বাজারে আসবে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি এলজি কর্তৃপক্ষ। তথ্যসূত্র: রয়টার্স।