ঘাড় ব্যথার কারণ মোবাইল ফোন!
মোবাইল ফোনের দিকে বেশি সময় ধরে ঝুঁকে বার্তা লেখার অভ্যাসের কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বার্তা পাঠানো এবং মোবাইল ফোনের দিকে ঝুঁকে থাকার এ সমস্যাটির নাম ‘টেক্সট নেক’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার অর্থপেডিক সার্জন ও স্নায়ু বিশেষজ্ঞ ক্রিস করনেট জানিয়েছেন, মুঠোফোনে বার্তা লেখার সময় অনেক মনোযোগ সহকারে ব্যবহারকারী মাথা ঝুঁকিয়ে থাকেন যা অনেক সময় মেরুদণ্ড, মাথা ও ঘাড়ের অবস্থান অস্বাভাবিকভাবে থাকে। এতে করে ঘাড়ে ব্যথা হতে পারে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোবাইল ফোন ছাড়াও ট্যাবলেট, কম্পিউটার ব্যবহারেও ‘টেক্সট নেক’ সমস্যা হতে পারে।বিশেষজ্ঞ করনেটের ভাষ্য, শরীর যখন অস্বাভাবিক অবস্থায় পড়ে তখন মাংসপেশিতে টান লাগে আর এ থেকে মাথা ব্যথাও হতে পারে। প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়ে যাওয়ায় এ ধরনের সমস্যা বাড়ছে বলেই মন্তব্য করেন তিনি। ‘টেক্সট নেক’ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে করনেটের পরামর্শ হচ্ছে, কোলের ওপর বা নিচের দিকে ঝুঁকে কাজ করা লাগে এবং অবস্থানে মোবাইল ফোন বা ট্যাবলেট না রাখা। চোখ বরাবর বা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় পণ্যটি রাখা। ইলেকট্রনিক পণ্য একটানা ব্যবহার না করে মাঝে মাঝে কিছু বিরতি দেওয়া এবং শারীরিকভাবে সুস্থ থাকার কৌশলগুলো মেনে চলতে পারলে টেক্সট নেকের মতো সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়।