ঘুম ও প্রণয়ে ভাগ বসাচ্ছে ল্যাপটপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার সবচে বেশি হয় বিছানায় শুয়ে বা বসে। প্রতি তিনজন লোকের মধ্যে একজন বিছানাতেই বসে ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করে তাঁর কাজ করেন। সম্প্রতি যুক্তরাজ্যে এক হাজার মানুষের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে।এক প্রতিবেদনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বিছানায় বসে কাজ করার প্রবণতা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ পেশাজীবীদের শতকরা ৮০ ভাগই বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করেন।বিছানায় ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার দম্পতির কাছ থেকে সময় কেড়ে নিচ্ছে এবং সম্পর্কেও প্রভাব ফেলছে বলে মনে করছেন গবেষকেরা। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক বিষয়ক পরামর্শক পলা হল জানিয়েছেন, শোয়ার ঘরে অতিরিক্ত সময় ধরে ট্যাবলেট বা ল্যাপটপের ব্যবহার সম্পর্কের জন্য ক্ষতিকর। এ ছাড়া রাতে ল্যাপটপ ব্যবহার শরীরে মেলাটোনিন হরমোনের ওপরও প্রভাব ফেলে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।