ঘুম থেকে ডেকে দেবে কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি এমন হয় যে রাতে আপনি যখন ঘুমাবেন তখন আপনার সঙ্গে কম্পিউটারটিও ঘুমিয়ে পড়বে। সকালে কম্পিউটার ঘুম থেকে উঠবে, তারপর আপনাকে ডাকবে ঘুম থেকে ওঠার জন্য। ‘এই, ঘুম থেকে ওঠো, তোমার অফিস আছে না, অথবা তোমাকে ক্লাসে যেতে হবে’—তাহলে কেমন হয়! কম্পিউটারে তাও সম্ভব। অর্থাৎ কম্পিউটার সময়সংকেত জানিয়ে দিয়ে অ্যালার্ম ঘড়ির মতো কাজ করবে।কম্পিউটারের কাছ থেকে আপনি যে কথা, গান বা শব্দ শুনে ঘুম থেকে উঠতে চান, তা আগে মাইক্রোফোনের মাধ্যমে ধারণ করে সেটি সেইভ করতে হবে। তারপর ডেস্কটপে মাউসের ডান বোতাম ক্লিক করে Properties-এ যেতে হবে। এবার Screen saver\power\hibernate-এ গিয়ে Enable hibernation-এ টিক চিহ্ন দিয়ে Ok বাটন প্রেস করতে হবে। আবার Power\advanced-এ গিয়ে when I press the sleep-এ Hibernate নির্বাচন করে Ok বাটন প্রেস করে বেরিয়ে আসতে হবে। এখন Control panel\scheduled tasks\Add scheduled task\next\Browse-এ ক্লিক করে সেখানে কথার ফাইলটির অবস্থান দেখিয়ে দিতে হবে (বিকল্প হিসেবে গানও নির্বাচন করা যেতে পারে)। এরপর Open\Daily\Next\Start time-এ আপনার দরকারমতো Time নির্ধারণ করে Next-এ ক্লিক করতে হবে। আপনার১ কম্পিউটারে password থাকলে তা দিয়ে next-এ ক্লিক করে open advanced-এ টিক চিহ্ন দিতে হবে। এরপর Finish বাটনে প্রেস করতে হবে। এখন Settings-এ গিয়ে wake the computer-এ টিক চিহ্ন দিয়ে OK বাটন প্রেস করে বেরিয়ে আসতে হবে।এরপর রাতে ঘুমানোর সময় কিবোর্ড থেকে sleep বাটন প্রেস করতে হবে। দেখবেন, আপনার কম্পিউটার ঘুমিয়ে পড়েছে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডেকে দিচ্ছে। —শান্তনু ঘোষ