ঘুমানোর ভঙ্গিতে সম্পর্কের প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমানোর ভঙ্গিতে সম্পর্কের প্রকাশ
ঘুমানোর ভঙ্গিতে সম্পর্কের প্রকাশ

আপনি কি সৃজনশীল মানুষ হওয়া সত্ত্বেও অসুখী সম্পর্কে আটকে আছেন? অথবা আপনি কি প্রাণবন্ত ও বহির্মুখী মানুষ এবং জীবনসঙ্গীকে নিয়ে সুখে আছেন? আপনার ঘুমানোর ভঙ্গি থেকেই পাওয়া যেতে পারে ব্যক্তিত্ব ও সম্পর্কের প্রকৃত অবস্থাসংক্রান্ত এসব প্রশ্নের জবাব।
ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান ও তাঁর সহযোগীরা এক গবেষণার ভিত্তিতে এমনটিই দাবি করছেন। এ গবেষণার ওপর একটি প্রতিবেদন এডিনবরা ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে উপস্থাপন করা হয়েছে। ওয়াইজম্যান বলেন, রাতে ঘুমানোর ভঙ্গি মানুষের চেতনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
গবেষকেরা এক হাজার মানুষের ঘুমানোর ভঙ্গি নিয়ে একটি জরিপ চালান। এ ছাড়া তাঁদের ব্যক্তিত্বের ধরন এবং সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের প্রকৃত অবস্থার তথ্যও সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, দম্পতিরা পরস্পরের কাছ থেকে যত বেশি দূরত্ব রেখে ঘুমান, তাঁদের সম্পর্ক ততটাই খারাপ হয়ে থাকে। জরিপে অংশগ্রহণকারী ৯৪ শতাংশ দম্পতি পরস্পরকে ছুঁয়ে ঘুমিয়ে পড়েন এবং নিজেদের সুখী মনে করেন। এ ছাড়া দেখা যায়, প্রাণবন্ত ও বহির্মুখী মানুষ জীবনসঙ্গীর কাছাকাছি শুয়ে ঘুমাতে পছন্দ করে। আর সৃজনশীল মানুষেরা সাধারণত বাঁয়ে কাত হয়ে ঘুমান। লাইভসায়েন্স।