ঘুমের ব্যাঘাতে দায়ী ইন্টারনেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে ঘুমের ব্যাঘাত হতে পারে
রাতে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে ঘুমের ব্যাঘাত হতে পারে

রাতে অতিরিক্ত সময় ইন্টারনেট ব্যবহার করলে ঠিকমতো ঘুমাতে পারেন না অনেকেই। সম্প্রতি অতিরিক্ত সময় ধরে ইন্টারনেট ব্যবহারের কুফল নিয়ে একটি জরিপ চালিয়েছিল গ্ল্যাক্সোস্মিথক্লাইনের নিটোল ব্র্যান্ড। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউজ ডটকম।
২০১২ সালের ডিসেম্বরে পরিচালিত এ জরিপের ফলে দেখা গেছে, রাতে ইন্টারনেট ব্যবহার করায় ১০ শতাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ঘুমের সমস্যা দেখা দেয়। দুই হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে এ জরিপ করা হয়েছিল।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৫০ শতাংশ মত দিয়েছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে তাঁরা অনলাইনে যান। এদের মধ্যে শতকরা ২০ শতাংশ টুইটার, ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করেন। রাতে ইন্টারনেট ব্যবহার না করলে কোনো কিছু ভুলে যাওয়ার ভয় থেকেই তাঁরা ইন্টারনেটে যান। ইন্টারনেট ব্যবহার করে ঘুমের সমস্যা হয় না বলে মত দিয়েছে ১০ শতাংশ মানুষ।
জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ ব্যক্তির মতে, তাঁরা রাতে টেলিভিশন দেখা বন্ধ করার ১৫ মিনিটের মধ্যেই বিছানায় যান আর বিছানায় গিয়ে ১৫ শতাংশ মানুষ অনলাইনে যান।