ঘুরবতে কৃত্রিম বুদ্ধিমান চ্যাটবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল বুকিং সেবাকে সহজ করতে ভার্চ্যুয়াল ‘ট্রাভেল অ্যাসিসট্যান্স’ সেবা চালু করেছে ঘুরব ডটকম। এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
ঘুরবর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর এই চ্যাট-সেবার মাধ্যমে সহজে ও দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে। ঘুরবর ফেসবুক পেজের চ্যাট অপশনে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট গ্রাহককে চ্যাটিংয়ের সুবিধা দেবে। গ্রাহক কী খুঁজছেন, তা জানালে তাৎক্ষণিক উত্তর দেবে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট। গ্রাহকের পছন্দমতো এবং তাঁর বাজেটের মধ্যে হোটেল, ভ্রমণ প্যাকেজ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য দেবে এটি। ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপে গিয়ে ঘুরব সার্চ করে এই সেবা পাওয়া যাবে। ঘুরব লিংক (www. ghurbo. com)