ঘুরবো ডটকমে বিমা সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ভেতর ভ্রমণপিপাসুদের বিনা মূল্যে ইনস্যুরেন্স সুবিধা চালু করেছে হোটেল বুকিং ওয়েবসাইট ঘুরবো ডটকম। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সহায়তায় এক লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিমা সুবিধা চালুর জন্য চুক্তি স্বাক্ষর করেছে ঘুরবো ডটকম ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স।
ঘুরবো ডটকমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুরবোর মাধ্যমে হোটেল বুকিং করলেই গ্রাহক ইনস্যুরেন্সের আওতায় আসবেন। ভ্রমণে অসুস্থ হয়ে পড়লে, সড়ক দুর্ঘটনায় পড়লে কিংবা কোনো হামলার শিকার হলে এই বিমা সুবিধা পাওয়া যাবে। (বিজ্ঞপ্তি)