ঘোড়ার আগেই লাগাম কেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবে নতুন ফোন বাজারে আসবে তার ঠিক নেই, তার আগেই ওই ফোনের জন্য স্মার্ট কভার তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। ক্রেতার কাছে এ যেন ঠিক ঘোড়া কেনার আগেই ঘোড়ার লাগাম কেনার মতো!

বাজার বিশ্লেষকেরা বলছেন, এলজির তৈরি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৫ ২১ ফেব্রুয়ারির আগে বাজারে আসবে না। কিন্তু এর আগেই এ ফোনটির কভার বাজারে ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। নাম এলজি কুইক কভার যা অর্ধ স্বচ্ছ। এর একটি জানালা আছে যা দিয়ে দিন-তারিখ, সময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। এ ছাড়া কভারে স্পর্শ করেই ফোন কল ধরা বা বাতিল করা যায়।
চলতি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজির নতুন ফ্ল্যাগশিপ ফোনটির ঘোষণা আসতে পারে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বার্সেলোনার এ প্রযুক্তি মেলায় নতুন ফোনের সঙ্গে কুইক কভারটিও প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি।