ঘোড়ার যমজ বাচ্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়ার যমজ বাচ্চা!
ঘোড়ার যমজ বাচ্চা!

সচরাচর এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। সাধারণত প্রতি ১০ হাজারে একটি ঘটে থাকে। আর সেই বিরল ঘটনাই গত মে মাসে দেখা গেল যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে। একটি ঘোটকী যমজ বাচ্চা প্রসব করেছে। এতে দারুণ অবাক হয়েছেন প্রাণীটির মালিক   ক্যারল অ্যাটকিনসন। কারণ, প্রাথমিক অবস্থায় বিশেষ (আলস্ট্রাসাউন্ড) পরীক্ষায় ওই ঘোটকীর গর্ভে কেবল একটি ভ্রূণ শনাক্ত করা হয়েছিল। বাচ্চা  দুটির একটি ছেলে ও একটি মেয়ে। ওজন কম হওয়ায়   জন্মের পরপরই তাদের নিউ জার্সির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে বর্তমানে দুটি বাচ্চাই সুস্থ রয়েছে। সিবিএস নিউজ।