চট্টগ্রাম ও গোপালগঞ্জে হলো প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। গতকাল সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। আর গোপালগঞ্জে হয়েছে শনিবার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী গতকাল সকালে চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য ইরশাদ কামাল খানসহ অনেকে উপস্থিত ছিলেন। দুপুরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক রবির এসএমই ব্যবসা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
শনিবার গোপালগঞ্জে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার মো. নাসিরউদ্দিন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধানসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগী কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল।