চট্টগ্রাম জেলার ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে কম্পিউটার ল্যাব
চট্টগ্রামের ছয়টি উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত হচ্ছে কম্পিউটার ল্যাব। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ উদ্যোগ হাতে নিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত এসব প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো—রাউজানের হলদিয়া উচ্চবিদ্যালয়, কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চবিদ্যালয়, হাটহাজারীর হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয়, আনোয়ারার বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চবিদ্যালয়, ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়, বাঁশখালীর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়, বাঁশখালী হামেদীয়া রহিমা ফাজিল মাদ্রাসা, বোয়ালখালীর কধুরখীল উচ্চবিদ্যালয়, পূর্ব কধুরখীল উচ্চবিদ্যালয়, চরণদ্বীপ রজবীয়া ফাজিল মাদ্রাসা ও ফটিকছড়ির নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়, দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চবিদ্যালয় ও ধর্মপুর বহুমুখী উচ্চবিদ্যালয়।আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছেন।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, সরকারঘোষিত ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে এ উদ্যোগ বিশেষ অবদান রাখবে। —আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি