চট্টগ্রাম থেকে চাকরির নতুন সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দি অনলাইন জব ফেয়ার’ স্লোগানে চট্টগ্রাম থেকে চালু হয়েছে ‘দেশ জবস ডট কম’ নামের নতুন একটি ওয়েবসাইট। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিনা মূল্যে অনলাইনে জীবনবৃত্তান্ত জমা রাখা ও চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এর বাইরেও তাঁরা বিনা মূল্যে সাইটের সব সেবা পাবেন। এ সাইট থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে একুশ, স্বাধীনতা, বিজয় ও একাত্তর নামে চারটি প্যাকেজের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। রোববার দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকার একটি রেস্তোরাঁয় সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইটের অন্যতম উদ্যোক্তা এস এম জাকির হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক মো. গোলাম রসুল, পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক আহমেদ শিপার উদ্দিন, চট্টগ্রাম মানবসম্পদ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, দেশ জবসের উদ্যোক্তা শাব্বির আহমদ, জিয়াউল হক, ইফতেখার আহমেদ ও মো. মুসা।
অনুষ্ঠানে বলা হয় বাংলাদেশের সবকিছুই রাজধানীকেন্দ্রিক। তাই ঢাকার বাইরের জনশক্তিকে চাকরির বাজারে প্রবেশ করানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রাম থেকে সাইটটি চালু করা হয়েছে। দেশ জবসের নিয়োগ-প্রক্রিয়া কাগজবিহীন হওয়ায় এটি হবে সময় ও অর্থসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।
সাইট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সদ্য ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে একবার বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রাখবে বলে জানিয়েছে।
সাইটটির ঠিকানা: www.deshjobs.com। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস