চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুরু হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুরা মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.cu.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।