চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ওয়েবসাইট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সরকারি সিটি কলেজের ওয়েবসাইট চালু হয়েছে। সম্প্রতি কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওয়েবসাইটটির মাধ্যমে ভর্তিসংক্রান্ত তথ্য, ফলাফল, পরীক্ষার সূচি, বিভিন্ন অনুষ্ঠানের তথ্যাদি সহজে পাবে শিক্ষার্থীরা। শিগগিরই অনলাইন ভর্তি কার্যক্রম এবং ভর্তি ফরম ওয়েবসাইট থেকে নামানো যাবে। সাইটের ঠিকানা: www.gccc.gov.bd। —নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম