চট্টগ্রাম সিটি কলেজে ভোট গ্রহণ
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে গতকাল রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা সরকারি সিটি কলেজকে আইটি ভিলেজ হিসেবে ঘোষণা দিয়েছি। এখানে ভর্তি, শিক্ষার্থীদের উপস্থিতি, ফি প্রদান থেকে শুরু করে যাবতীয় শিক্ষা কার্যক্রমকে প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। আর এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুন্দরবনকে বিশ্বের সপ্তাশ্চর্য স্থান হিসেবে নির্বাচনেও জোরদার ভূমিকা পালন করব।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক আবদুল আলীম, শিক্ষক পরিষদের সম্পাদক দৌলতুর রহমান, ছাত্র সংসদ দিবা শাখার সহসভাপতি আবু তাহের প্রমুখ। ১৬ ডিসেম্বর পর্যন্ত ভোট সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট সংগ্রহ চলবে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস