চট্টগ্রামে আজ থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’। বেলা আড়াইটায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে মেলা শুরু হবে। মেলার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন সবার সামনে তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য। আজ উদ্বোধনী দিনে মেলা চলবে বেলা আড়াইটা থেকে রাত আটটা এবং পরের দুই দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪৬টি স্টল থাকবে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস