চট্টগ্রামে আজ থেকে তথ্যপ্রযুক্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার ক্লাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আজ থেকে নগরের সাফা আর্কেডে ১০ দিনব্যাপী ‘তথ্যপ্রযুক্তি উৎসব’ শুরু হচ্ছে। উৎসবে হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি প্রদর্শন করা হবে। এ ছাড়া কম্পিউটার গ্রাফিক্স, ডিজিটালআলোকচিত্র, বিতর্ক, প্রোগ্রামিং, সাইবার গেমসসহ বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। আইআইইউসি কম্পিউটার ক্লাবের সহসভাপতি ফারহানা হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির বিকাশের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করেছি।’ —চট্টগ্রাম অফিস