চট্টগ্রামে আজ থেকে ল্যাপটপ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর নগর চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ল্যাপটপ উৎসব। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ল্যাপটপ কার্নিভ্যাল-২০১০’ নামে এ উৎসবের আয়োজন করেছে প্রযুক্তিপণ্য বিপণনপ্রতিষ্ঠান রিশিত কম্পিউটারস লিমিটেড। বেলা ১১টায় মেলার উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলায় সনি ভায়ো, ডেল, এইচ-পি, লিনেভো, এসার, আসুস প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটারে বিশেষ ছাড় দেওয়া হবে। উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিশিত কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিম উদ্দিন আহমেদ বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।মেলায় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে বিশেষ ছাড় পাবেন। দামপাড়ায় রিশিত কম্পিউটার্সে এ উৎসব চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। —নিজাম হায়দার সিদ্দিকী