চট্টগ্রামে আসুসের ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে গত রোববার চট্টগ্রামের অনুষ্ঠিত হয়েছে আসুস ডিলার সম্মেলন। ‘আসুস পার্টনার মিট চট্টগ্রাম-২০১৩’ শীর্ষক এ আয়োজনে চট্টগ্রামের ১৫০ জন আমন্ত্রিত প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদ, আসুস চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক কাজী মেহেদী হাসানসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসুসের পণ্য ব্যবস্থাপক খন্দকার খালেদ বিন আহমেদ। —বিজ্ঞপ্তি